ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১২-২০২৫ দুপুর ১০:৪৪

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজারবাগে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এছাড়াও শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। 
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টায় পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় একটি চৌকস পুলিশ দল সশ্রদ্ধ সালাম দেয়। তখন বিউগল বেজে উঠে। 
প্রথমে পুলিশ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। এসময় আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান উপস্থিত ছিলেন।
এরপর বাংলাদেশ পুলিশের পক্ষে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান আইজিপি বাহারুল আলম। সবশেষে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ ছাত্র, তিন দিনেও মেলেনি সন্ধান

ইয়াঙ্গুন-সীথওয়ের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নৌ-যোগাযোগ চালুর উদ্যোগ

৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির আভাস, হতে পারে জলাবদ্ধতা

চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার, সমান ভোট পেলে পুনরায় নির্বাচন

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক গ্রেপ্তার

কাপ্তান বাজারে ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি ধ্বংস

ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকি ও জাতীয় অভিযোজন পরিকল্পনা

পরিকল্পিত নগর গড়তে সিটি করপোরেশন একা সব সমস্যার সমাধান করতে পারবে না

ডিএমপিতে ৩ ডিসি বদলি, রদবদল গোয়েন্দা-রমনা ও উত্তরা বিভাগে

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ