৫ অক্টোবর জয়পুরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন
জয়পুরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন আগামী ৫ অক্টোবর মঙ্গলবার বিকেল ৩টায় জয়পুরহাটের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন করবেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম। সম্মেলনের প্রধান বক্তা সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন- আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ও হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ; এসএম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ; ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। অ্যাড. সামসুল আলম দুদু এমপি, সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি; আরিফুর রহমান রকেট, সভাপতি, জয়পুরহাট জেলা আওয়ামী লীগ ও চেয়্যারম্যান, জয়পুরহাট জেলা পরিষদ; জাকির হোসেন মণ্ডল, সাধারণ সম্পাদক, জয়পুরহাট জেলা আওয়ামী লীগ; ম. আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ; প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ; শাহ জালাল মুকুল, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ; মোহাম্মদ ফয়সাল আহমেদ, সদস্য, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
সম্মেলনে সভাপতিত্ব করবেন জয়পুরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক এ ই ম মাসুদ রেজা এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক খোরশেদ আলম সৈকত।
এমএসএম / জামান
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার