ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন


মোসা. শাহানারা খাতুন photo মোসা. শাহানারা খাতুন
প্রকাশিত: ২৯-৯-২০২১ বিকাল ৬:৪৫

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন আগামী ৬ অক্টোবর বুধবার  সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তমঞ্চ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা (পৌর পার্ক) চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন করবেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম। সম্মেলনের প্রধান বক্তা সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন- মু. জিয়াউর রহমান, সভাপতি (ভারপ্রাপ্ত), চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ; মো. আব্দুল ওদুদ, সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ; ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ; ফেরদৌসী ইসলাম জেসী, সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন, চাঁপাইনবাবগঞ্জ; ম. আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। বিশেষ বক্তা শাহ জালাল মুকুল, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। 

সম্মেলনে সভাপতিত্ব করবেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. ইফতেখারুল ইসলাম সুজন।

এমএসএম / জামান

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন