ঢাবিতে খনন করা হয়েছে ওসমান হাদির কবর
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফনের প্রস্তুতির অংশ হিসেবে কবর খনন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, কবর খননের কাজ প্রায় সম্পন্ন। এসময় আশপাশে অনেক মানুষের ভিড় লক্ষ্য করা যায়।এর আগে, ঢাবির সিন্ডিকেট সভায় ওসমান হাদির দাফনের স্থান হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণ নির্ধারণ করা হয়।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওসমান হাদিকে সমাহিত করা উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবি ক্যাম্পাসে ভিড় না করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশপথগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনসাধারণের স্বাভাবিক চলাফেরায় সাময়িক অসুবিধার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখ প্রকাশ করেছে।
এমএসএম / এমএসএম
মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ ছাত্র, তিন দিনেও মেলেনি সন্ধান
ইয়াঙ্গুন-সীথওয়ের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নৌ-যোগাযোগ চালুর উদ্যোগ
৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির আভাস, হতে পারে জলাবদ্ধতা
চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার, সমান ভোট পেলে পুনরায় নির্বাচন
মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক গ্রেপ্তার
কাপ্তান বাজারে ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি ধ্বংস
ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস
রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ
কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকি ও জাতীয় অভিযোজন পরিকল্পনা
পরিকল্পিত নগর গড়তে সিটি করপোরেশন একা সব সমস্যার সমাধান করতে পারবে না
ডিএমপিতে ৩ ডিসি বদলি, রদবদল গোয়েন্দা-রমনা ও উত্তরা বিভাগে
কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী