আইনজীবী বাছেত মজুমদার হাসপাতালে ভর্তি
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকালে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বাধর্ক্যজনিত কারণে নানা ধরনের শারিরীক জটিলতায় ভুগছেন তিনি।
বর্তমানে এই আইনজীবীর মেরুদণ্ডে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন মানিক। তিনি বলেন, স্যারকে গতকাল বিকালে দেখতে গিয়েছিলাম রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। স্যারের মেরুদণ্ডের সমস্যা চলছে। এছাড়াও তিনি বাধর্ক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। চিকিৎসাধীন স্যারের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করছি।
দেশবরেণ্য আইনজীবী বাসেত মজুমদার একাধিকবার বার কাউন্সিলের নেতৃত্ব দিয়েছেন। সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রীতি / প্রীতি
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি
শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ
সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে
তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার