ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


মোসা. শাহানারা খাতুন photo মোসা. শাহানারা খাতুন
প্রকাশিত: ৩-১০-২০২১ দুপুর ১:৩৪

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা উত্তরের বর্ধিত সভা শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় সাভার উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ।

তিনি বলেন, ধন্য পিতার ধন্য কন্যা, সাহসী পিতার সাহসী কন্যা, জননেত্রী শেখ হাসিনা; যিনি কর্মগুণে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগের পথচলা। সংগঠনকে তৃণমুল পর্যায়ে আরো শক্তিশালী ও বেগবান করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে সাবেক ছাত্রনেতাদের দিয়ে কমিটি গঠন করে সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেন তিনি। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু। তিনি বলেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নিজ হাতে গড়া সেবাধর্মী একটি মানবিক সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সেবার ব্রত নিয়ে সংগঠনের পথচলা। ইতোমধ্যে সারাদেশে সংগঠনের নেতাকর্মীরা তাদের মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনকে একটি মানবিক সেবাধর্মী সংগঠনে পরিণত করেছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সংগঠনের প্রাণ। সাবেক ছাত্রনেতাদের অন্তর্ভুক্ত করে তৃণমূলের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড কমিটি গঠন করার মধ্যদিয়ে সংগঠনকে আরো গতিশীল ও বেগবান করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন। সংগঠনকে শক্তিশালী করার মধ্যদিয়ে জননেত্রী শেখ হাসিনার চলার পথকে মসৃণ করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, উপদেষ্টামণ্ডলীর সদস্য আশীষ কুমার মজুমদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. শাহিন উল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক রাহুল দাস, উপ-গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক খন্দকার তৌহিদুল ইসলাম সোহাগ, উপ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী ইমতিয়াজ উদ্দিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সায়েম মোল্লা। আরো উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবু জাফর, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাড. মোশারফ হোসেন ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী।

এমএসএম / জামান

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন