ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

দুদিন বিরতির পর সংসদের বৈঠক শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৬-২০২১ দুপুর ১২:৬

দুদিন বিরতির পর জাতীয় সংসদের বৈঠক শুরু হয়েছে। রোববার (৬ জুন) বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপত্বিতে সংসদের বৈঠক শুরু হয়। এর আগে ২ জুন চলমান একাদশ সংসদের ১৩তম ও বাজেট অধিবেশ শুরু হয়। এর পরদিন সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করা হয়।

সরকারের ভাষ্য অনুযায়ী, করোনা মহামারীতে আগামী অর্থবছরের বাজেট হচ্ছে মানুষের জীবন-জীবিকার রক্ষাকে প্রাধান্য দিয়ে। এটি হচ্ছে বাংলাদেশের ৫০তম বাজেট। প্রস্তাবিত এই বাজেটের পরিমাণ ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা। যা স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেটের আকারের চেয়ে ৭৬৭ দশমিক ৯৬ গুণ বড়।

মহামারী করোনার কারণে অনাড়ম্বরভাবে বাজেট উত্থাপন হয় জাতীয় সংসদে। এমনকি সব এমপিও সংসদে যেতে পারেননি। সেখানে উপস্থিত ছিলেন মাত্র ১৭০ জনের মতো এমপি। কারোনার জন্য দূরত্ব বজায় রাখার জন্যই এই ব্যবস্থা। আর সব মন্ত্রী-এমপিকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সংসদে প্রবেশ করতে হয়েছে। দেখাতে হয়েছে করোনা নেগেটিভ সার্টিফিকেট।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবার এক ঘণ্টারও বেশি সময় বাজেট উপস্থাপন করলেও নিজে পাঠ করেছেন সব মিলিয়ে ১৫ মিনিটের মতো। বাকি পুরোটাই তিনি পাওয়ার পয়েন্ট এবং অডিও-ভিজুয়াল পদ্ধতিতে বাজেট উপস্থাপন করেন। অর্থমন্ত্রীর অনুরোধে তার ১৯২ পৃষ্ঠার বাজেট বক্তব্য পঠিত বলে সংসদে গ্রহণ করা হয়।

জামান / জামান

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা

সড়কে নামার চেষ্টা পোশাক শ্রমিকদের, জলকামান-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির