ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

‘আনক্লিনড বাঁশ’ নিয়া রাজপথে দাঁড়াতে হইব : গয়েশ্বর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১০-২০২১ বিকাল ৫:৫৮

ঝাড়ু ও বাঁশের লাঠি নিয়ে নেতা-কর্মীদেরকে রাজপথে আন্দোলনে নামতে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার জাতীয় প্রেসক্লাবে জিয়া মঞ্চের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের ‘আনক্লিনড ব্যাম্বো’ নিয়া রাস্তায় দাঁড়াতে হইব। আনক্লিনড বাঁশ, কারণ ক্লিনড বাঁশ বোধ হয় যথেষ্ট নয়। এখন আমাদের সেই বাঁশের লাঠি নিয়া আন্দোলন করতে হবে। এখন আমাদের সেই বাঁশের লাঠি নিয়া আন্দোলন করতে হবে।

বিএনপির এ নেতা বলেন, আমি আশা করি, শেখ হাসিনা (প্রধানমন্ত্রী) মাইন্ড করবেন না। কারণ ৭ মার্চ তো শেখ মুজিবুর রহমান বলেছিলেন, যার যা আছে লাঠি-বাটি। যদি তাই না হয় ঝাড়ু দিয়ে নাম। আমাদের এখানে নারী নেত্রী বিলকিস যদি ঝাঁড়ু নিয়া নামেন, এটাই এনাফ। এর বেশি কিছু লাগবে না আমার মনে হয়।

সরকার প্রশাসনিক রুলারদের মতো বিচার বিভাগকেও নিয়ন্ত্রণ করছে মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের সকল প্রতিষ্ঠান দলীয়করণ করে ফেলা হয়েছে। সরকার ও রাষ্ট্র দুই শব্দ যে আলাদা, এই সরকার তা বুঝতে চায় না। প্রশাসনিক রুলারদের মতো তারা বিচার বিভাগকেও নিয়ন্ত্রণ ও পরিচালিত করছেন।

‘বিচার বিভাগে হস্তক্ষেপ করা বা নিয়ন্ত্রণ করার ন্যূনতম সুযোটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। নৈতিকভাবে কোনো আইনে তারা এটা পারে না।’

সরকার ও পুলিশ আদালতের ওপর প্রভাব বিস্তার করে মন্তব্য করে তিনি বলেন, সরকার ও পুলিশ এক হয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নিপীড়ন নির্যাতন করছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামের সভাপতিত্বে সভায় দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন