ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পেলেন এসএম মুনীর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১০-২০২১ দুপুর ১১:৪৩

৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন এস এম মুনীর। এই আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ সময় মোট ১৭ দিন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন ইংল্যান্ড সফরে থাকবেন।

বুধবার বিষয়টি জানান এসএম মুনীর। তিনি তার দায়িত্বপালনে সবার সহযোগিতা কামনা করেছেন।

৫ অক্টোবর মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি গোলাম মাহবুবের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন আগামী ৬ অক্টোবর বিদেশে যাবেন। ফিরবেন আগামী ২২ অক্টোবর। এ সময় অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।

২০২০ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। বর্তমানে তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে এস এম মুনীর সিনিয়র।

প্রীতি / প্রীতি

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ

সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার

আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল