খুলনায় মামুনুল হকের জামিন নামঞ্জুর
খুলনায় বিস্ফোরক মামলায় হেফাজত নেতা মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রোববার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে মামুনুল হককে কারাগার থেকে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম আশিকুর রহমানের আদালতে হাজির করা হলে তিনি এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ শামীম আহমেদ পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার বিকেল ৪টা ৫০ মিনিটে কাশিমপুর কারাগার থেকে কঠোর পুলিশ পাহারায় খুলনা জেলা কারাগারে আনা হয় তাকে।
আদালত সূত্রে জানা গেছে, সোনাডাঙ্গা থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় রোববার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবী লস্কর শাহা আলম আদালতে জামিনের আবেদন করেন। আদালত মামলার গুরুত্ব বিবেচনা করে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। নির্ধারিত দিনে সাক্ষী উপস্থিত না হওয়ায় আগামী ২২ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছে আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ শামীম আহমেদ পলাশ জানান, রোববার বেলা ১১টার দিকে হেফাজত নেতা মামুনুল হককে আদালতে উপস্থিত করা হয়। বিচারকাজ শুরু হয়েছে। আজ সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিন ছিল। সাক্ষী উপস্থিত না হওয়ায় আগামী ২২ নভেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছে আদালত।
এমএসএম / জামান
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ
বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর
সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় আপাতত বহাল
মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল
নুসরাত হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ