ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের আ.লীগে জায়গা নেই : কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১০-২০২১ দুপুর ২:৩৬

দুর্নীতিবাজ, ভূমিদস্যু, চোরাকারবারি ও সন্ত্রাসীদের আওয়ামী লীগের জায়গা নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে রাজধানীর সূচনা কমিউনিটি সেন্টারে ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলন করার প্রতি গুরুত্বারোপ করে বলেন,গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলন করলে অন্তঃকোন্দল কমবে। এ সময় ভূমিদস্যু, মাদক কারবারি ও সন্ত্রাসীদের আওয়ামী লীগে ঠাঁই নেই বলে জানান তিনি।

ইউনিট সম্মেলনে জনগণের সঙ্গে ভালো ব্যবহার ও উন্নয়নমূলক কাজের মাধ্যমে সমালোচকদের জবাব দেওয়া হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী বছর পদ্মাসেতু, মেট্রোরেলসহ মেগা প্রকল্পগুলো যখন উদ্বোধন হবে, বিএনপির সমালোচনার মুখ তখন জনগণই বন্ধ করে দিবে।

সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপির নিজের ঘরে এখন বিচ্ছেদের সানাই বাজছে। ২০ দলীয় জোটেও লেগেছে ভাঙন। ঘরে যাদের গণতন্ত্র নাই তারা দেশে গণতন্ত্র কীভাবে বাস্তবায়ন করবে?

প্রীতি / প্রীতি

কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না: রিজভী

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন