আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে (এপিএসসিএল) নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন প্রায় দেড় লাখ
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে (এপিএসসিএল) নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ ১২ জুলাই ২০২৬।
চাকরির: বিবরণ
পদের নাম: নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে এমবিএ/এমকম ডিগ্রি থাকতে হবে। এসিএ (ACA) বা এসিএমএ (ACMA) পেশাগত যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
সরকারি খাত/রাষ্ট্রায়ত্ত কোম্পানি/বেসরকারি খাতে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ২০ জুন ২০২৬ তারিখে বয়স ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগের মেয়াদ: ৩ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর পর্যন্ত যোগ্যতার ভিত্তিতে আরও দুই দফা (প্রতিবার ৩ বছর) মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে।
বেতন–ভাতা: ১,৪৯,০০০ টাকা।
আবেদনের নিয়ম: নির্ধারিত আবেদনপত্র এপিএসসিএলের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, নাভানা রহিম আর্ডেন্ট (লেভেল-১০), ১৮৫ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকা-১০০০।
শান্তা / এমএসএম
বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে চাকরি
বাংলাদেশ হোন্ডার নিয়োগ
আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েট পদে চাকরি
ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ
সিটি ব্যাংক ৬ জেলায় নিয়োগ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে স্নাতক পাসে নিয়োগ
মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগ
ইউনাইটেড ফাইন্যান্স অফিসার পদে নিয়োগ
বিকাশের নিয়োগ
প্রিমিয়ার ব্যাংকে নিয়োগ, ৪৫ বছরেও আবেদনের সুযোগ
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় নেবে ১৬ জন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১০০