ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

রিং আইডির পরিচালক সাইফুল জামিন পাননি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১০-২০২১ দুপুর ৩:৪৬

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পাননি বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান রিং আইডির পরিচালক সাইফুল ইসলাম। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে তথ্য জানা গেছে।

সোমবার (১১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে সাইফুল ইসলামের আইনজীবী জামিনের শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে তার বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত ৫ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক সোহেল রানা আসামি সাইফুলকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন এবং তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা সাইফুলের জামিনের জন্য আবেদন করেন। এরপর আদালত জামিন শুনানির জন্য আজকের দিন (১১ অক্টোবর) ধার্য করে আসামি সাইফুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১ অক্টোবর রাজধানীর গুলশান এলাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন- এমন অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে একজনের করা মামলায় সাইফুলকে গ্রেফতার করা হয়েছে।

প্রীতি / প্রীতি

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ

সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে