ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মানুষ আওয়ামী লীগ ও বিএনপির ওপর বিরক্ত : মুজিবুল হক চুন্নু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১০-২০২১ দুপুর ৪:৩৪

জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র পরিচালনা করেও দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। দেশের  মানুষ আওয়ামী লীগ ও বিএনপির ওপর বিরক্ত। তাই আগামী নির্বাচনে দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। দেশের মানুষ বিশ্বাস করে একমাত্র জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে গণমানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে। 

সোমবার দুপুরে মীরপুর বুদ্ধিজীবী কবরস্থানে প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর কবর জিয়ারত করে উপস্থিত নেতাকর্মীদের সাথে তিনি একথা বলেন।

মুজিবুল হক চুন্নু আরও বলেন, জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সব সময় স্বপ্ন দেখতেন জাতীয় পার্টিকে শক্তিশালী করতে। তিনশ' আসনে মনোনয়ন দিয়ে জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চেয়েছেন প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তাই, আমরা জাতীয় পার্টিকে শক্তিশালী করে তিনশ' আসনে মনোনয়ন দেয়ার জন্য কাজ করছি। 

এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মোঃ জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান খান, পীর ফজলুর রহমান মিজবাহ এমপি, যুগ্ম মহাসচিব মোঃ বেলাল হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন, কেন্দ্রীয় সদস্য মোঃ জিয়াউর রহমান বিপুল, যুব সংহতির সদস্য- এমকে সোহেল, নজরুল ইসলাম।

প্রীতি / প্রীতি

কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না: রিজভী

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন