উপযুক্ত প্রার্থীগণকে সাক্ষাতের সময় ও স্থান পত্রযোগে ও SMS এর মাধ্যমে জানানো হইবে।
কুমুদিনী নার্সিং কলেজ মির্জাপুর, টাঙ্গাইল নিয়োগ বিজ্ঞপ্তি
কুমুদিনী নার্সিং কলেজ মির্জাপুর, টাঙ্গাইল।
নিয়োগ বিজ্ঞপ্তি
কুমুদিনী নার্সিং কলেজে নিম্নলিখিত পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের আবেদন পত্র আহ্বান করা যাইতেছে। আবেদন পত্রে জীবন বৃত্তান্ত, প্রয়োজনীয় সার্টিফিকেটসমূহের সত্যায়িত কপি, দুই কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ফটো, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করিতে হইবে এবং পদের নাম উল্লেখ করিতে হইবে। আবেদন পত্রে টেলিফোন নম্বর ও যোগাযোগের ঠিকানা প্রদান করিতে হইবে। উপযুক্ত প্রার্থীগণকে সাক্ষাতের সময় ও স্থান পত্রযোগে ও SMS এর মাধ্যমে জানানো হইবে।
পদসমূহ
অধ্যক্ষ: শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মাস্টার্স-ইন-নার্সিং/এমপিএইচ অথবা নার্সিং সম্পর্কিত বিষয়ে মাস্টার্সসহ ০৭ (সাত) বছরের নার্সিং শিক্ষকতার অভিজ্ঞতা থাকিতে হইবে।
শিক্ষক: ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নার্সিং বা মেডিকেল সায়েন্স এর বিভিন্ন বিষয়ে মাস্টার্স বা সমপর্যায়ের অথবা বিএসসি নার্সিং/পাবলিক হেলথ নার্সিং ডিগ্রি থাকিতে হইবে। অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর এর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন / পাবলিক বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী যোগ্যতা থাকিতে হইবে।
আগ্রহী প্রার্থীগণকে উপরোল্লিখিত কাগজ পত্রাদিসহ আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় ০৫ জুলাই ২০২৬ ইং তারিখের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হইল।
ব্যবস্থাপক
মানব সম্পদ বিভাগ
কুমুদিনী নার্সিং কলেজ
কুমুদিনী কমপ্লেক্স, মির্জাপুর, টাঙ্গাইল
০১৫৫০-৬৯৮৯২৬
শান্তা / এমএসএম
বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে চাকরি
বাংলাদেশ হোন্ডার নিয়োগ
আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েট পদে চাকরি
ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ
সিটি ব্যাংক ৬ জেলায় নিয়োগ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে স্নাতক পাসে নিয়োগ
মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগ
ইউনাইটেড ফাইন্যান্স অফিসার পদে নিয়োগ
বিকাশের নিয়োগ
প্রিমিয়ার ব্যাংকে নিয়োগ, ৪৫ বছরেও আবেদনের সুযোগ
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় নেবে ১৬ জন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১০০