প্রশাসনের কর্মকর্তারা বেশি ক্ষমতাধর হয়ে আমলা লীগ হয়েছে : ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রশাসনের কর্মকর্তারা আওয়ামী লীগের চেয়ে বেশি ক্ষমতাধর হয়ে আমলা লীগ হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, এখন আওয়ামী লীগ কোথায়? এখন সমস্তটাই হচ্ছে আমলা লীগ। যে অবস্থা তৈরি করেছে, এই অবস্থার জন্য শেখ হাসিনাকে, তার সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে ফখরুল বলেন, আমাদের কথা খুব স্পষ্ট, অবশ্যই এদেশে একটা নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের মতামত দেবেন। সেই নির্বাচন হতে হবে সম্পূর্ণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। যাতে করে জনগণ ভোট দিতে যেতে পারে। যার ভোট সে দেবে, যাকে ইচ্ছা তাকে দেবে ‑ সেই ব্যবস্থা তৈরি করতে পারে।
কৃষকদলকে উদ্দেশ করে বিএনপির মহাসচিব বলেন, এই দুঃসময়ে কৃষক দলকে সংগঠিত করে জনতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ‑ যে ভয়াবহ দানবীয় একটা পাথর আমাদের ওপর চেপে বসেছে, তাকে আমরা যেন সরাতে পারি এবং সত্যিকার অর্থে জনগণের একটা সরকার, জনগণের একটা পার্লামেন্ট, জনগণের একটা রাষ্ট্র ‑ আমরা নির্মাণ করতে পারি।”
কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে কৃষক দলের নবগঠিত কমিটির হেলালুজ্জামান তালুকদার লালু, গৌতম চক্রবর্তী, টিএস আইয়ুব, মোশাররফ হোসেন, শফিকুল ইসলাম প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না: রিজভী
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের