ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে প্যানেল আইনজীবী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিআইডব্লিউটিএর পক্ষে সুপ্রিম কোর্ট এবং ঢাকা ও নারায়ণগঞ্জস্থ নিম্ন আদালতগুলোয় মামলা পরিচালনার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে প্যানেল আইনজীবী নিয়োগ


চাকরি ডেস্ক photo চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৩-৭-২০২৬ বিকাল ৬:৫৮

চাকরির বিবরণ

পদের নাম: প্যানেল আইনজীবী

পদসংখ্যা: অনুল্লেখিত

প্রয়োজনীয় অভিজ্ঞতা

আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে আইন পেশায় প্র্যাকটিসের ন্যূনতম ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হতে হবে। নিম্ন আদালতে বিআইডব্লিউটিএর প্যানেল আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদনকারীকে আইন পেশায় প্র্যাকটিসের ন্যূনতম ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হতে হবে।

বেতন-ভাতা

মামলা পরিচালনার জন্য কর্তৃপক্ষ কর্তৃক তিনি অনুমোদিত হারে ফি প্রাপ্য হবেন।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ ‘পরিচালক, এস্টেট ও আইন বিভাগ (তৃতীয় তলা), বিআইডব্লিউটিএ ভবন, ১৪১-১৪৩ মতিঝিল বা/এ, ঢাকা’ বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে।

আবেদনের শেষ তারি: ২২ জুলাই ২০২৬

শর্তগুলো

১. নিয়োগপ্রাপ্ত প্যানেল আইনজীবী বাংলাদেশের কোনো আদালতে অত্র কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা পরিচালনা করা এবং কর্তৃপক্ষের স্বার্থের পরিপন্থি বিষয়ে কাউকে আইনগত পরামর্শ প্রদান করতে পারবেন না।

 

 

শান্তা / শান্তা