ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মধ্যপ্রাচ্যে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে: সেন্টকম


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-৭-২০২৬ দুপুর ৩:৫৯

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে যে, সোমবার পূর্বঞ্চলীয় সময় (উত্তর আমেরিকা) রাত ১০টা ১৫ মিনিটে ইরানে তাদের সর্বশেষ ধাপের বিমান হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে। 

সেন্টকমের তথ্য অনুযায়ী, পাঁচ ঘণ্টাব্যাপী চালানো এই বিশেষ অভিযানে মার্কিন বাহিনী ইরানের বুশেহর, চাহ বাহার, জাস্ক, কোনারক, আবু মুসা এবং বন্দর আব্বাসসহ দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে সফলভাবে আঘাত হেনেছে। 

মূলত বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা আরও দুর্বল করে দেওয়ার লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হয়। 

অভিযানে মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি এবং নৌ-সক্ষমতা লক্ষ্য করে অত্যন্ত নির্ভুল ও সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে। 

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আরও নিশ্চিত করেছে যে, ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা সম্পন্ন করার পাশাপাশি বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। 

সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, মার্কিন বাহিনী যেকোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ সতর্ক এবং সদা প্রস্তুত রয়েছে। 

Parna / Parna

মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা

আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের

মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প

বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে গেলো এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ

সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো

রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন

রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট

সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি

ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প