ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

৪ বছরের যুদ্ধে এবার সবচেয়ে ভয়াবহ জুন দেখল ইউক্রেনের বেসামরিকরা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-৭-২০২৬ দুপুর ১১:৫৪

২০২৬ সালের জুন মাসের শুরু থেকে শেষ পর্যন্ত রুশ বাহিনীর হামলায় ইউক্রেনে নিহত হয়েছেন ২৯৩ জন বেসামরিক, আহত হয়েছেন ১ হাজার ৯০৪ জন। গত ৪ বছরের যুদ্ধে এর আগে কোনো বছরের জুন মাসে ইউক্রেনে এত বেশি বেসামরিকের প্রাণহানি ঘটেনি।

জাতিসংঘের বিশেষ মানবাধিকার সংস্থা ইউএন হিউম্যান রাইটস মনিটরিং মিশন ইন ইউক্রেন  (এইচআরএমএমইউ) গতকাল এক বিবৃতিতে প্রদান করেছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, চলতি জুন মাসে রুশ বাহিনীর হামলায় ইউক্রেনে যত সংখ্যক বেসমারিক নিহত হয়েছেন, তা গত বছর ২০২৫ সালের জুন মাসের তুলনায় শতকরা হিসেবে ৩৭ শতাংশ বেশি।

এইচআরএমএমইউয়ের প্রধান নির্বাহী ড্যানিয়েলে বেল বিবৃতিতে বলেছেন, “জুন মাসে নিহতের এই পরিসংখ্যান আমাদের স্পষ্টভাবে জানাচ্ছে যে ইউক্রেনের ঘণবসতিপূর্ণ নগর এলাকাগুলোতে সম্প্রতি শক্তিশালী অস্ত্র ব্যবহার করে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে রাশিয়া।”

তিনি আরও বলেন, গত জুন মাসে রাজধানী কিয়েভ এবং দিনিপ্রো, ওডেসাসহ বড় ও গুরুত্বপূর্ণ সব শহরের বহু অ্যাপার্টমেন্ট ভবন লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। এত বেশি বেসামরিক নিহতের প্রধান কারণ এটি।

জুন মাসের পর ইউক্রেনে গত চার বছরের যুদ্ধে নিহত মোট বেসামরিকের সংখ্যা প্রায় ১ হাজার ৪০০ জনে পৌঁছেছে। এইচআরএমএমইউ’র বিবৃতির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে শুধু দূরপাল্লার রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে যত সংখ্যক ইউক্রেনীয় বেসামরিক নিহত হয়েছিলেন— চলতি ২০২৬ সালের জানুয়ারি-জুন ছয় মাসে এই হার বেড়েছে শতকরা ৬০ শতাংশ।

২০২৬ সালে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের পাশাপাশি ফ্রন্ট লাইন বা মূল যুদ্ধক্ষেত্রের আশপাশের  লোকালয়গুলোতে স্বল্প পাল্লার ড্রোনের ব্যবহারও বাড়িয়ে দিয়েছে রুশ বাহিনী। জুন মাসে এত সংখ্যক বেসামরিক নিহত হওয়ার এটিও একটি কারণ। নিহতের সংখ্যা বৃদ্ধি পাশাপাশি ড্রোন হামলা এসব লোকালয়ের পরিবেশও পরিবর্তন করে ফেলেছে বলে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের বিবৃতিতে।

“অনেকেই বলেছেন যে, শুধুমাত্র খাবার কেনা, কুকুরকে হাঁটাতে নিয়ে যাওয়া, সাইকেল চালানো, বাড়ির উঠোনে কাজ করা বা নিরাপদ স্থানে যাওয়ার মতো দৈনন্দিন কাজ করার সময় তারা স্বল্প-পাল্লার ড্রোনের শিকার হওয়ার আতঙ্কে থাকেন”, বিবৃতিতে বলেছেন ড্যানিয়েলে বেল।

২০১৫ সালে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত অনুসারে কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং চুক্তির প্রতিশ্রুতি ভেঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য কিয়েভের তদবিরের অভিযোগে টানাপোড়েন শুরু হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।

এখনও সেই যুদ্ধ চলছে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধের ৪ বছর পূর্ণ হয়েছে।

Parna / Parna

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশকেও কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭