ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

আজ পবিত্র কাবার ঠিক ওপরে সূর্য, কয়েক মুহূর্ত থাকবে না কোনো ছায়া


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-৭-২০২৬ দুপুর ১২:১৬

সৌদি আরবের মক্কায় একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘটবে আজ (১৫ জুলাই)। এ সময় সূর্য ঠিক পবিত্র কাবার ওপর অবস্থান করবে, ফলে কয়েক মুহূর্তের জন্য কাবা শরিফের কোনো ছায়া দেখা যাবে না।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্যমতে, স্থানীয় সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে সূর্য পবিত্র কাবার ঠিক ৯০ ডিগ্রি ওপরে অবস্থান করবে। ওই মুহূর্তে সূর্য ও কাবা একই উল্লম্ব রেখায় অবস্থান করায় কাবার ছায়া সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে।

বাংলাদেশ সময় অনুযায়ী এ ঘটনা ঘটবে বিকাল ৩টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে। 

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন স্থানে থাকা মুসল্লিরা এ বিরল ঘটনাকে কাজে লাগিয়ে কোনো কম্পাস বা আধুনিক যন্ত্র ছাড়াই কিবলার সঠিক দিক নির্ণয় করতে পারবেন।

এর জন্য নির্ধারিত সময় একটি সমতল স্থানে সোজাভাবে একটি লাঠি বা দণ্ড খাড়া করে রাখতে হবে। তখন যে ছায়া তৈরি হবে, তার ঠিক বিপরীত দিকই হবে পবিত্র কাবার দিক বা কিবলার দিক।

জ্যোতির্বিদদের মতে, বছরে দুইবার এ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘটে। আধুনিক নেভিগেশন প্রযুক্তি চালুর আগে বহু বছর ধরে এই পদ্ধতিতে কিবলার দিক নির্ধারণ করা হতো। এখনও এটি কিবলার দিক যাচাইয়ের সবচেয়ে সহজ ও নির্ভুল জ্যোতির্বৈজ্ঞানিক পদ্ধতিগুলোর একটি হিসেবে বিবেচিত হয়।

Parna / Parna

মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা

আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের

মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প

বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে গেলো এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ

সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো

রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন

রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট

সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি

ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প