ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

‘বেসামরিক অবকাঠামোয় মার্কিন হামলা যুদ্ধাপরাধ’


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-৭-২০২৬ দুপুর ১২:৩৪

বেসামরিক নাগরিক এবং অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্রের ইচ্ছাকৃত হামলাগুলো যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির-সাঈদ ইরাভানি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে একটি চিঠি পাঠিয়েছেন ইরাভানি। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, আমেরিকা একজন আগ্রাসী, কোনও ভুক্তভোগী নয়।

ইরাভানি তার চিঠিতে লিখেছেন, তেহরানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের ‘ঠিক পরপরই’ ওয়াশিংটন ধারাবাহিকভাবে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে অস্বীকৃতি জানিয়ে আসছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ‘সক্রিয় এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ এই সমঝোতা চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত ও ক্ষুণ্ন করেছে।

ইরানের এই স্থায়ী প্রতিনিধি আরও উল্লেখ করেছেন যে, যুক্তরাষ্ট্রের সরকার কর্তৃক ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ এর ‘৪২টি স্পষ্ট এবং মৌলিক লঙ্ঘন’ ইরান নথিবদ্ধ করেছে।চিঠিতে তিনি আরও লিখেছেন, এই ইচ্ছাকৃত, পরিকল্পিত এবং ক্রমাগত চুক্তি লঙ্ঘন আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপন্ন করেছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এবং আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের বাধ্যবাধকতার প্রতি যুক্তরাষ্ট্রের চরম অবজ্ঞাকেই প্রদর্শন করেছে।

Parna / Parna

মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা

আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের

মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প

বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে গেলো এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ

সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো

রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন

রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট

সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি

ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প