সৌদিতে বিস্ফোরণে ৫ পাকিস্তানি নিহত
সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুহা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত পাঁচজনই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মানসেহরা জেলার বাসিন্দা। তাদের নাম হলো—মুহাম্মদ সাঈদ, আবিদ হুসাইন, আবদুর রহমান, মুহাম্মদ সাফির ও মুহাম্মদ রুস্তম।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে রিয়াদে অবস্থিত পাকিস্তান দূতাবাস। এক বিবৃতিতে দূতাবাস জানায়, তাদের কর্মকর্তারা সৌদি পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
দূতাবাস আরও জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর নিহতদের সৌদি আরবে দাফন অথবা তাদের মরদেহ পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করা হবে।
এ দুর্ঘটনায় সৌদি আরবে বসবাসরত পাকিস্তানি প্রবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Parna / Parna
মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা
আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের
মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প
বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড
মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে গেলো এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ
সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো
রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন
রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট
সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি
ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র