ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৫০ অভিবাসনপ্রত্যাশীর নিখোঁজ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-৭-২০২৬ দুপুর ১২:২৯

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। দ্বীপটি তবরুক শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার পশ্চিমে এবং মিসর সীমান্তের কাছাকাছি অবস্থিত। 

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে পূর্ব লিবিয়ার উপকূলীয় শহর তোব্রুক থেকে ৬০ যাত্রী নিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা হওয়া একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা কিছুদূর যাওয়ার পর দুর্ঘটনার কবলে পড়ে।

কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, নৌকাটি ডুবে যাওয়ার পর বেশিরভাগ যাত্রী সাগরের স্রোতে ভেসে যান। তবে মাত্র ১০ জন যাত্রী সাঁতরে নিকটবর্তী বারদা দ্বীপে পৌঁছাতে সক্ষম হন, যাদের পরবর্তীতে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ যাত্রীরা দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দারিদ্র্যপীড়িত বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে।

নিরাপত্তা সূত্রগুলোর একটির ভাষ্য, নৌকাটিতে ৫১ জন অভিবাসী ছিলেন। জরাজীর্ণ নৌকায় অত্যন্ত কঠিন মানবিক পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন আটকে থাকায় চার জনের মৃত্যু হয়েছে।

এর আগে গত মাসে লিবিয়ার উপকূলে একটি অভিবাসনপ্রত্যাশী যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ায় ৫১ জন নিখোঁজ হয়েছিলেন। 

আইওএম-এর তথ্যমতে, চলতি ২০২৬ সালের সাড়ে চার মাসেই এই রুটে ৮ শতাধিক অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। উন্নত জীবনের আশায় মানবপাচারকারীদের সহায়তায় বিপদসঙ্কুল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টায় লিবিয়া উপকূল এখন অন্যতম প্রধান ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।

প্রসঙ্গত, ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া সাব-সাহারা আফ্রিকার হাজার হাজার অভিবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। নিজ দেশে সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে তারা মরুভূমি ও ভূমধ্যসাগরের বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন।

Parna / Parna

রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন

রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট

সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি

ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প

মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত

বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির

হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের