ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ইরান যুদ্ধ যেভাবে বদলে দিতে পারে বিশ্ববাণিজ্যের গতিপথ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-৭-২০২৬ দুপুর ১:২

ইরানের সঙ্গে চলমান যুদ্ধটি এখন যেন একটি ‘টোলপ্লাজা’ দখলের লড়াইয়ে পরিণত হয়েছে। হুমকির মুখে পড়েছে সমুদ্রপথে অবাধ চলাচলের স্বাধীনতা।

ইরানের পারমাণবিক সক্ষমতা কমানো এবং বিশ্বব্যাপী তাদের নেটওয়ার্ক দুর্বল করার লক্ষ্য নিয়ে যে অভিযান শুরু হয়েছিল, তা এখন রূপ নিয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যপথের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে।

জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস, সারসহ অন্যান্য পণ্য পরিবহনের বৈশ্বিক ‘চোকপয়েন্ট’ বা গুরুত্বপূর্ণ সংযোগস্থল হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে লড়াইয়ে পরিণত হয়েছে ইরান যুদ্ধ।

এ সংঘাতের ফলে হরমুজ প্রণালি যদি স্থায়ীভাবে ইরান বা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যায়, তবে তা উন্মুক্ত সমুদ্রে অবাধ চলাচলের সমাপ্তি ডেকে আনতে পারে; যে ধারণার ওপর ভিত্তি করে শত শত বছর ধরে বিশ্ববাণিজ্য পরিচালিত হয়ে আসছে।

পরামর্শক প্রতিষ্ঠান রিস্টাড এনার্জির জ্যেষ্ঠ বিশ্লেষক এরিক গ্রুন্ড সিএনএনকে বলেন, এটি একটি বিপজ্জনক নজির স্থাপন করতে পারে এবং আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্যকে আরও অনেক বেশি ব্যয়বহুল করে তুলতে পারে। আর এ বাড়তি খরচের বোঝা শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদেরই বইতে হবে।

ইরানের নতুন ‘জ্বালানি অস্ত্র’

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেতৃত্বাধীন হামলা শুরু হওয়ার পরপরই ইরান প্রায় তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে, যা ইতিহাসে তেল সরবরাহের ক্ষেত্রে সবচেয়ে বড় ধাক্কা তৈরি করেছে।

বিশ্ব অর্থনীতির ওপর প্রভাব খাটানোর নতুন এ হাতিয়ার পেয়ে তেহরান এখন তা ধরে রাখতে মরিয়া হয়ে লড়ছে।

যেসব নৌযান এই প্রণালি দিয়ে যেতে চায়, তাদের হয় ইরানের নবগঠিত ‘পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ’ (পিজিএসএ)-এর সঙ্গে সমন্বয় করতে হবে (যার জন্য মোটা অংকের অর্থ গুণতে হতে পারে), অথবা ইরানের সশস্ত্র বাহিনী রেভল্যুশনারি গার্ড কোর-এর হামলার ঝুঁকি নিতে হবে।

গত ১৮ জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ৬০ দিনের একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার পর এই ফি আদায় সাময়িকভাবে স্থগিত থাকলেও, পিজিএসএ-এর মাধ্যমে ট্রানজিটের ওপর ইরানের নিয়ন্ত্রণ বন্ধ হয়নি।

বরং উলটোটাই ঘটেছে। চুক্তির একটি নির্দিষ্ট ধারাকে কাজে লাগিয়ে ইরান প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে, যেখানে তেহরানকে বাণিজ্যিক নৌযানগুলোর নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। 

১৪ জুলাই ইরান দাবি করেছে, চুক্তি স্বাক্ষরের তিন সপ্তাহের মধ্যে ২০০টিরও বেশি অ-ইরানি নৌযান তাদের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেছে। তবে সিএনএন স্বাধীনভাবে এই দাবি যাচাই করতে পারেনি।

অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের ধারণা ছিল, এ ধারার অর্থ হলো ৬০ দিনের জন্য জাহাজগুলো বিনা বাধায় প্রণালি অতিক্রম করতে পারবে। ট্রানজিট উল্লেখযোগ্যভাবে বেড়েও গিয়েছিল; চুক্তির পর প্রতিদিন প্রায় ৭০টি জাহাজ প্রণালি পার হচ্ছিল, যা যুদ্ধ-পূর্ববর্তী স্বাভাবিক সময়ের প্রায় অর্ধেক।

কিন্তু প্রণালিতে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় জাহাজ চলাচলের সংখ্যা একেবারে তলানিতে এসে ঠেকেছে—রোববার মাত্র এক ডজনের সামান্য বেশি জাহাজ পার হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু সময়ের জন্য ইরানের কৌশলই অনুসরণ করে ঘোষণা দিয়েছিলেন, জলপথ সুরক্ষায় যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার জন্য হরমুজ অতিক্রমকারী বাণিজ্যিক জাহাজগুলোকে ২০ শতাংশ ফি দিতে হবে। যদিও সামাজিক মাধ্যমে পোস্ট করার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তিনি এই হুমকি থেকে সরে আসেন। 

শিপিং অ্যাসোসিয়েশন বিমকোর মতে, এটি কার্যকর হলে একটি অতি-বৃহৎ তেলবাহী ট্যাংকারকে প্রতি যাত্রায় প্রায় ২ কোটি ৭০ লাখ ডলার গুণতে হতো।

মূল্যের এ অসামঞ্জস্যতা সত্ত্বেও, ট্রাম্পের হুমকি মূলত ইরানের পদক্ষেপকেই বৈধতা দিয়েছে—যা ইরানি সরকার দ্রুতই সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরে।

ইরান জানিয়েছে, ট্রাম্পের প্রস্তাবিত ফি অনেক বেশি। সোমবার এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লিখেন, ২০ শতাংশ অবশ্যই অনেক বেশি। আমরা ন্যায্য ফি নির্ধারণ করব।

Parna / এমএসএম

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন, ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

মিয়ানমারের উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি নিহতের শঙ্কা

ইরান যুদ্ধ যেভাবে বদলে দিতে পারে বিশ্ববাণিজ্যের গতিপথ

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৫০ অভিবাসনপ্রত্যাশীর নিখোঁজ

বিশ্বমঞ্চে আমেরিকার ‘পকেট ভারি’ করাই ট্রাম্পের পররাষ্ট্রনীতি

যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানে নিহত বেড়ে ৩৫

ইরানে মার্কিন বাহিনীর হামলা গড়ালো টানা ৫ম দিনে

সৌদিতে বিস্ফোরণে ৫ পাকিস্তানি নিহত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪ হাজার ৭৩৪, নিখোঁজ প্রায় ৫০ হাজার