ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইরানে মার্কিন বাহিনীর হামলা গড়ালো টানা ৭ম রাতে, তেহরানের পাল্টা হুমকি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮-৭-২০২৬ দুপুর ১০:১২

ইসলামাবাদ সমঝোতা চুক্তিকে পাশ কাটিয়ে ইরানে ফের সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিনী এবং গতকাল শুক্রবার সেই অভিযান গড়িয়েছে টানা ৭ম রাতে। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম বাংলাদেশ সময় আজ শুক্রবার ভোরে এক বার্তায় নিশ্চিত করেছে এ তথ্য।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা সেই বার্তায় সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, “ইরানে টানা ৭ রাত ধরে অভিযান পরিচালনা করছে সেন্টকম। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ইন চিফের (প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) নির্দেশনা মেনে ইরানের সামরিক সক্ষমতা হ্রাস করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।”

এদিকে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। মার্কিন বাহিনী যদি হামলা অব্যাহত রাখে— তাহলে ‘ইরান পূর্ণমাত্রায় যুদ্ধে নামতে বাধ্য হবে’ বলে হুঁশিয়ারিও দিয়েছেন ইরানি কর্মকর্তারা।

ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, শুক্রবার হরমুজ প্রণালিতে ইরানের জলমাইন পেতে রাখা অংশ দিয়ে চলার সময়ে বিস্ফোররিত হয়েছে দু’টি বিদেশি ট্যাংকার জাহাজ। তবে সেন্টকোমের বার্তায় আইআরজিসির এ দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করা হয়েছে।

ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, সেন্টকমের শুক্রবারের অভিযানে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। এছাড়া শুক্রবার প্রদেশের বহু এলাকয় মার্কিন বিমান বাহিনী বোমা বর্ষণ করেছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনাকে জানিয়েছেন হরমুজগানের রাজনৈতিক, নিরাপত্তা ও সোশ্যাল অ্যাফেয়ার্স বিষয়ক ডেপুটি গভর্নর।

শুক্রবার রাতের হামলার পর তাৎক্ষণিক এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, “যুক্তরাষ্ট্র যদি এমন হামলা অব্যাহত রাখে, সেক্ষেত্রে ইরান নিজেকে শুধু পাল্টা হামলার মধ্যেই সীমিত রাখবে না; পূর্ণমাত্রায় যুদ্ধে নামবে এবং সেক্ষেত্রে (মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের) কোনো রাজনৈতিক সীমান্ত সুরক্ষিত থাকবে না।”

ইসলামাবাদ সমঝোতা চুক্তির শর্ত অমান্য করে গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে আমিরাতের দুই বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর ড্রোন হামলার পর তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়। ওই হাশলার ২ দিন পেরোনোর পর ৮ জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছিলেন, ““ইরানের সঙ্গে আমাদের যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। সম্প্রতি তারা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান, যা ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তির স্পষ্ট লঙ্ঘণ। ইরানে ক্ষমতাসীন সরকারের নেতারা অসুস্থ এবং নিকৃষ্ট। আমি মনে করি, হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলার পর তাদের সঙ্গে শান্তিচুক্তির জন্য আলোচনা করা সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়।”

ট্রাম্প এই বক্তব্য দেওয়ার পর ১১ জুলাই রাত থেকে এখন পর্যন্ত প্রতি রাতে ইরানে সামরিক অভিযান পরিচালনা করছে সেন্টকোম।

Parna / Parna

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে বার্নহ্যাম, শপথ নিচ্ছেন কবে?

যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

হরমুজের বিকল্প চালু করছে ইরাক, ডজনের বেশি চুক্তি স্বাক্ষর

পাকিস্তানের সামরিক শক্তিতে উপসাগরীয় দেশগুলোর নজর, কতটা শক্তিশালী ইসলামাবাদ

গৃহবন্দী বলসোনারোর সঙ্গে ৩০ দিন কেউ সাক্ষাৎ করতে পারবেন না

সারা দিন রঙ পাল্টায় যে পাহাড়

চীনে বড় ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ

মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

দাবানলের ধোঁয়া ছড়ানোর জন্য কানাডার কাছ থেকে মাশুল আদায় করবেন ট্রাম্প

সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আন্দোলনস্থল থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে দিল দিল্লি পুলিশ

পাকিস্তানে আরও বাড়ল জ্বালানি তেলের দাম

তাপপ্রবাহে ইউরোপের একটি দেশে ১৫ দিনে ২০০০ জনের মৃত্যু