ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮-৭-২০২৬ দুপুর ১২:১৬

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক করে বলেছে, যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশকে ‘সমপর্যায়ের পালটা জবাবের’ জন্য প্রস্তুত থাকতে হবে। 

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, আইআরজিসি ওই দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন তাদের নাগরিকদের সুরক্ষায় বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এবং সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। 

আইআরজিসির দাবি, এসব দেশের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে হামলা চালানোর ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে।

তাসনিমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইআরজিসির স্থলবাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক রসদ কেন্দ্র ক্যাম্প আরিফজানে হামলা চালিয়েছে।  তাদের দাবি, এতে সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে।

 

একই সময়ে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলি আল সালেম বিমানঘাঁটিতেও হামলার দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য, ওই হামলায় ঘাঁটির রাডার ব্যবস্থা অকার্যকর হয়ে গেছে। এ ছাড়া অস্ত্র রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার এবং ড্রোন সংরক্ষণাগারও ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা কুয়েতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য পাওয়া যায়নি।

Parna / Parna

রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন

রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট

সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি

ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প

মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত

বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির

হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের