ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় নিহত অন্তত ৫০


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮-৭-২০২৬ বিকাল ৬:১১

ইরানে গত ২৭ জুনের পর থেকে নতুন করে শুরু করা মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এছাড়া এসব হামলায় আহত হয়েছেন আরও ৫০০ জনের বেশি মানুষ। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর এক্সে দেওয়া পোস্টে বলেছেন, ‌‌‘‘দেশের বিভিন্ন প্রান্তে মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন নারী এবং ১৮ বছরের কম বয়সী দুই শিশু ও কিশোরও রয়েছে।’’

কেরমানপুর বলেন, আহতদের মধ্যে ৩২ জন নারী এবং ১৮ জন শিশু ও কিশোর রয়েছে।

 

গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের বিভিন্ন স্বার্থ লক্ষ্য করে হামলা ও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।

চলতি বছরের জুনে যুদ্ধের অবসান এবং স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাকিস্তানের মধ্যস্থতায় এই সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও ওই অঞ্চলে তীব্র সামরিক সংঘাত চলছে।

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র কুয়েত, জর্ডান, বাহরাইন ও ওমানে টানা সপ্তম দিনের মতো শনিবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরানি হামলায় এসব দেশের তেল ও গ্যাস স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Parna / Parna

রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন

রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট

সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি

ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প

মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত

বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির

হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের