ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ শুরু রোববার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮-৭-২০২৬ বিকাল ৬:১৩

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী রোববার (১৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে বার্ষিক যৌথ মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৬’ এর উদ্বোধন করবে। 

শনিবার (১৮ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস এই তথ‌্য জানায়।

দূতাবাস জানায়, এই দ্বিপক্ষীয় মহড়ায় উভয় দেশের ১৬০ জনেরও বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করবেন। এর মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে এবং বাস্তব পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়বে। 

টাইগার লাইটনিং-এ জঙ্গলাঞ্চলে অভিযান, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং কৌশলগত যুদ্ধক্ষেত্রে আহতদের চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রশিক্ষণ উভয় দেশকে একে অপরের দক্ষতা সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ করে দেবে। এই দ্বিপক্ষীয় মহড়া ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। 

এই দ্বিপক্ষীয় মহড়ার লক্ষ্য হলো– পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করা, সামরিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, প্রস্তুতি উন্নত করা এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা আরও জোরদার করা। 

টাইগার লাইটনিং হলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে একটি দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া, যা ২০১৭ সালে শুরু হয়। কোভিড-১৯ মহামারির সময় এটি সাময়িকভাবে স্থগিত থাকলেও পরবর্তী পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। 

মহড়াটি শ্রেণিকক্ষভিত্তিক ও মাঠপর্যায়ের বিভিন্ন পরিবেশে পরিচালিত হবে এবং এর সমাপনী পর্বে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ অনুষ্ঠিত হবে।

Parna / Parna

রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন

রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট

সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি

ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প

মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত

বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির

হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের