ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কাবায় অত্যাধুনিক প্রযুক্তি চালু, মুহূর্তেই মিলবে ভিড়ের তথ্য


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮-৭-২০২৬ বিকাল ৬:৫০

পবিত্র কাবায় হজযাত্রী ও ওমরাহ পালনকারীদের জন্য অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর সেবা চালু করেছে সৌদি আরব। দেশটির এ উদ্যোগের ফলে তীর্থযাত্রীদের দুর্ভোগ আরও কমবে। যেকোনো মুহূর্তে তাওয়াফ ও সায়ীর জন্য নির্ধারিত এলাকায় ভিড়ের সর্বশেষ তথ্য জানা যাবে। শনিবার (১৮ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ নতুন একটি ডিজিটাল সেবা চালু করেছে। এর মাধ্যমে মক্কার গ্র্যান্ড মসজিদে ইবাদতকারী ও হজযাত্রীরা ভিড়ের সর্বশেষ তথ্য জানতে পারবেন। এতে তাওয়াফ ও সায়ীর জন্য নির্ধারিত স্থানগুলোর ভিড়ের রিয়েল-টাইম তথ্য পাওয়া যাবে। ফলে মুসল্লিরা তাওয়াফ ও সায়ী করার জন্য তুলনামূলক কম ভিড়ের পথ বেছে নিতে পারবেন।

গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ডিজিটাল সেবার মাধ্যমে ভিড়ের ঘনত্বের সরাসরি সূচক ও তাৎক্ষণিক হালনাগাদ তথ্য পাওয়া যাবে। পাশাপাশি ভিড় এড়াতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হবে। ইবাদত পালনকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার লক্ষ্যে এ ব্যবস্থা চালু করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিউআর কোডের মাধ্যমে এ সেবা পাওয়া যাবে। এর মাধ্যমে প্ল্যাটফর্মটি গ্র্যান্ড মসজিদ এলাকায় চলাচল আরও সহজ করতে নিয়মিত হালনাগাদ তথ্য সরবরাহ করবে। ফলে তীর্থযাত্রীরা আরও স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে তাওয়াফ ও সায়ী সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি এর মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণও আরও কার্যকর হবে।

Parna / Parna

রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন

রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট

সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি

ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প

মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত

বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির

হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের