পূজায় প্রীতি দত্তের ২ নাটক
প্রতিবছরই দুর্গাপূজাকে ঘিরে টেলিভিশনে বিভিন্ন আয়োজন থাকে। নানারকম অনুষ্ঠানের পাশাপাশি নির্মিত হয় বিশেষ নাটক। এবার এই বিশেষ দিবসকে ঘিরে দুটি নাটক নির্মাণ করেছেন নাট্যনির্মাতা প্রীতি দত্ত। নাটকগুলো হলো ‘চারুকাব্য’ ও ‘এবার পূজায়’।
‘চারুকাব্য’ নাটকে অভিনয় করেছেন সাফা কবির, খায়রুল বাসার প্রমুখ। বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে বিজয়া দশমীর দিন অর্থাৎ ১৫ অক্টোবর রাত ৮ টায় প্রচারিত হবে এবং অন্যদিকে ইরফান সাজ্জাদ ও সারিকা সাবাহ অভিনীত ‘এবার পূজায়’ নাটকটি একইদিনে রাত ৯টা ১৫ মিনিটে প্রচারিত হবে এনটিভিতে।
নির্মাতা প্রীতি দত্ত বলেন, ‘প্রতিবছরই পূজাকে ঘিরে আমার কাজ করা হয়। এবারও করলাম দুটি। দুটো নাটকই পারিবারিক গল্পে অর্থাৎ ফ্যামিলি ড্রামা; যেখানে বাবা-মা, ভাই-বোন সব সম্পর্কের গল্পই রয়েছে। সবসময় তো রোমান্টিক গল্পে কাজ করা হয়, তাই এবার চিন্তা করলাম ফ্যামিলি ড্রামা করি যেন পরিবারের সবাই মিলে দেখতে পারে। বিশেষ দিবসগুলোতে কিন্তু পরিবারের সবাই একসঙ্গে বসে নাটক দেখতে পছন্দ করে। দুটি গল্পই অনেক সুন্দর, আশা করছি দর্শকরা পছন্দ করবেন।’
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত