ইরানে মার্কিন হামলা: খার্গ দ্বীপে হরিণের আর্তনাদ, ভিডিও ভাইরাল
ইরানের খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার পর আতঙ্কে রাস্তায় হরিণের ছুটে চলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও ভারতে দেশটির দূতাবাস ভিডিওটি শেয়ার করেছে।
ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের শব্দের মধ্যে এবং হরমুজ প্রণালির কাছে হামলার সময় দ্বীপজুড়ে আতঙ্কিত হয়ে দৌড়াচ্ছে হরিণগুলো। ভিডিওটি যুদ্ধের কারণে বন্যপ্রাণী তাদের প্রাকৃতিক আবাস ছেড়ে বেরিয়ে আসার চিত্র তুলে ধরেছে।
গত মাসে ইরানের ফার্স বার্তা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ চলাকালে দক্ষিণাঞ্চলের খার্গ দ্বীপে অন্তত ২৫টি হরিণ মারা গেছে। তবে পরিবেশ কর্মকর্তাদের ধারণা, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি।
ইরানের বন্যপ্রাণী সুরক্ষা ও ব্যবস্থাপনা দফতরের উপপরিচালক মাসুমেহ সাফায়ি বলেন, এই সংখ্যা শুধু সামরিক এলাকার বাইরের হিসাব। এখন পর্যন্ত নথিভুক্ত সংখ্যার তুলনায় প্রকৃত প্রাণহানি আরও বেশি।
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের ক্ষতি শুধু তাৎক্ষণিক প্রাণহানিতেই সীমাবদ্ধ নয়। বিস্ফোরণ, আবাসস্থল ধ্বংস এবং তীব্র শব্দ বন্যপ্রাণীর মধ্যে চরম মানসিক চাপ, আঘাত ও আচরণগত পরিবর্তন সৃষ্টি করে। তেহরানের লাভিজান বার্ড গার্ডেনে আতঙ্কে খাঁচার সঙ্গে ধাক্কা লেগে পাখি মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়া অন্যান্য পুনর্বাসন কেন্দ্রেও আতঙ্কিত প্রাণীর দেখা মিলেছে। বিশেষজ্ঞদের মতে, ছোট আকারের প্রাণীগুলো বিস্ফোরণের অভিঘাত ও আবাসস্থল হারানোর ঝুঁকিতে সবচেয়ে বেশি রয়েছে।
https://twitter.com/i/status/2077421833767579750
Parna / Parna
রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন
রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট
সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি
ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প
মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান
অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত
বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির
হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি
ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প