সাপের দংশনে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৬ কোটি টাকার বিল
পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে মহাবিড়ম্বনায় পড়েছেন ক্রিস হাওয়ার্থ। ক্যালিফোর্নিয়ার ওরোভিলে তিনি র্যাটলসাপের দুই দফা কামড় খেয়েও বেঁচে যান। কিন্তু সমস্যা হয়েছে অন্য জায়গায়। তার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে বড় এক বিল।
হাওয়ার্থ প্রথমে ভেবেছিলেন বাগানে কাজ করার সময় হয়তো কাঁটার খোঁচা লেগেছে। কিন্তু অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। চিকিৎসকরা তাকে বাঁচাতে মোট ৫৪ ডোজ অ্যান্টিভেনম (বিষনাশক ওষুধ) দেন।
প্রথম হাসপাতালে অ্যান্টিভেনম ফুরিয়ে যাওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে স্ট্যানফোর্ড হাসপাতালে নেওয়া হয়, যেখানে বাকি চিকিৎসা সম্পন্ন হয়।
তবে চিকিৎসা শেষে যে বিল আসে, তা আরও বেশি চমকে দেওয়ার মতো। বীমার আগে হাসপাতালের মোট বিল দাঁড়ায় ১৩ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকা)।
ক্রিসের স্ত্রী জেনি হাওয়ার্থ চিকিৎসা-পরবর্তী খরচ মেটাতে গো ফান্ড মি-তে একটি তহবিল সংগ্রহের উদ্যোগ নেন। সেখানে ১২ হাজার ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়, যার মধ্যে ইতোমধ্যে ১০ হাজার ডলার উঠেছে।
জেনি জানান, তার স্বামী এখনো পুরোপুরি সুস্থ নন। তিনি প্রায় ৮০ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন, তবে অতিরিক্ত ক্লান্তির কারণে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না। গত মে মাসের শেষ দিক থেকে তিনি কাজে যেতে পারেননি। ফলে প্রায় দুই মাস ধরে পরিবারের কোনো নিয়মিত আয়ও নেই।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই চিকিৎসা ব্যয়ের অস্বাভাবিক উচ্চতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
Parna / Parna
রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন
রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট
সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি
ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প
মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান
অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত
বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির
হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি
ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প