ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

২৩ অক্টোবর ‘উপজেলা দিবস’ পালন করবে জাতীয় পার্টি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১০-২০২১ দুপুর ২:৪৮

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৪ সালের ২৩ অক্টোবর উপজেলা পরিষদ প্রতিষ্ঠা করেন। এ দিবসটি কেন্দ্র করে আলোচনা সভা ডেকেছে দলটি। 

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে এ তথ্য জানান দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান।

রাজ্জাক খান জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি'র সভাপতিত্বে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা আগামী ২৩ অক্টোবর বিকেল ৩টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট (কাকরাইল) মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

উপজেলা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য ইতোমধ্যেই কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

তারই ধারাবাহিকতায় জেলা, উপজেলা, মহানগর, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা, সেমিনার ও র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথভাবে দিবসটি পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।

প্রীতি / প্রীতি

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল

সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ

নির্বাচনকে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে

ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত

প্রবাসে বসে লীগের কমিটি বাণিজ্য ও বিতর্কিতদের পুনর্বাসন

বিএনপি সাইবার দলের কেন্দ্রীয় পদে সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ