ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

‘খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১০-২০২১ দুপুর ২:৫৩

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) সকাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এ কার্যক্রম শুরু হয়েছে। 

এদিন দুপুরে তার চিকিৎসকদের দলের অন্যতম সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানান। 

ডা. জাহিদ হোসেন জানান, মঙ্গলবার বিকালে হাসপাতালে আসেন বেগম জিয়া। বিকাল হওয়ায় সব পরীক্ষা-নিরীক্ষা শুরু করা সম্ভব হয়নি। বুধবার সকাল থেকে সবগুলো পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। 

চিকিৎসক দলের অন্যতম এই সদস্য বলেন, ‘সবগুলো পরীক্ষা করানোর পর রিপোর্টগুলো এলে চিকিৎসক বোর্ড সদস্যরা পর্যালোচনা করবেন। বুঝা যাবে, তার শারীরিক অবস্থাও। এরপর আমরা বলতে পারবো বিস্তারিত।’

এর আগে, মঙ্গলবার (১২ অক্টোবর) বিকালে শারীরিক অবস্থার ফলোআপ করাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের নির্ভরযোগ্য একাধিক দায়িত্বশীল জানান, বেগম জিয়াকে দেখে পরিষ্কার নয় তার শারীরিক অবস্থার আসল চিত্র কী। তার পুরনো অসুখগুলো সেরে উঠেনি। 

বুধবার রাজধানীতে একটি সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল জানিয়েছেন, জেলের তিন বছর বেগম জিয়ার কোনও চিকিৎসা হয়নি। তার যে অসুস্থতা আছে রোগ আছে, তা এখানে করা সম্ভব নয়। যেখানে সব ধরনের রোগের চিকিৎসা একসঙ্গে দেওয়া হয় সেখানে নিয়ে চিকিৎসা দিতে হবে এবং তা বাংলাদেশে সম্ভব নয়। 

প্রীতি / প্রীতি

কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না: রিজভী

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন