ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-৭-২০২৬ দুপুর ১০:৪৬

আমেরিকা ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত বৃদ্ধির আশঙ্কায় বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং পরিস্থিতি যেকোনো সময় আরো খারাপ হতে পারে।এ কারণে বিশ্বজুড়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের সর্বশেষ পরিস্থিতি জানতে নিয়মিত খবরের ওপর নজর রাখার আহ্বান জানিয়েছে। সেই সাথে নিকটতম মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকে জারি করা নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। সতর্কবার্তায় আরো জানানো হয়েছে যে, এই আঞ্চলিক উত্তেজনার কারণে বিমান চলাচল ব্যাহত হতে পারে।যেকোনো সময় ফ্লাইট বাতিল এবং পর্যায়ক্রমিক আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সতর্ক করে বলেছে, অতীতে মধ্যপ্রাচ্যের বাইরেও মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলো হামলার শিকার হয়েছে। ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো আবারও বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিক, তাদের স্বার্থ এবং যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে নতুন করে লক্ষ্যবস্তু বানাতে পারে।

গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া একটি গুরুত্বপূর্ণ ১৪-দফা সমঝোতা স্মারক ভেঙে যাওয়ার পর থেকেই এই উত্তেজনার সূত্রপাত।ওই সমঝোতার মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যকার শত্রুতা দূর করা, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালীর সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু এই চুক্তিটি ভেস্তে যাওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। যার ফলে মার্কিন বাহিনী ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং এর জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে।

Parna / Parna

রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন

রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট

সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি

ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প

মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত

বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির

হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের