ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-৭-২০২৬ দুপুর ১১:৩৫

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর পার্শ্ববর্তী অঞ্চলে রবিবার (১৯ জুলাই) ভোরে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে একজন নিহত এবং নয়জন আহত হয়েছেন।

হামলায় শহরের বিভিন্ন স্থানে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভোরে আকস্মিক হামলার সময় কিয়েভজুড়ে শক্তিশালী ও ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর ঠিক আগেই ইউক্রেনের বিমানবাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় শহরবাসীকে সতর্ক করেছিল।

এ ছাড়াও হামলায় বেশ কয়েকটি অনাবাসিক ভবন ও বাণিজ্যিক গুদাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে কিয়েভের কয়েকটি জেলায় পার্ক করে রাখা গাড়ি এবং অফিস ভবনেও আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

কিয়েভের মূল শহরের পাশাপাশি এর পার্শ্ববর্তী অঞ্চলেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

স্থানীয় সামরিক প্রশাসন জানিয়েছে, কিয়েভ অঞ্চলের হামলায় আরো দুজন আহত হয়েছেন এবং সেখানকার বেশ কিছু মালামালের গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

 

Parna / Parna

রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন

রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট

সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি

ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প

মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত

বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির

হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের