আবারো পর্দা কাপাতে আসছেন সালমান
চলতি বছরে আবারো যে পর্দা কাপাবেন, সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন সালমান খান। পূজার সপ্তমীতেই অনুরাগীদের সেই সুখবরই দিয়ে দিলেন বলিউড সুপারস্টার। জানিয়ে দিলেন তার সিনেমা ‘অন্তিম’-এর মুক্তির দিন।
টুইটার বার্তায় তিনি জানান, নভেম্বরের ২৬ তারিখে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে তার ‘অন্তিম’ সিনেমাটি।
মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’-এর আদলে তৈরি হচ্ছে ‘অন্তিম’। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিকে নতুন আঙ্গিকে হিন্দি সিনেমার দর্শকদের সামনে তুলে ধরছেন পরিচালক মহেশ মঞ্জরেকর।
জানা যায়, সিনেমাতে ধনঞ্জয় নামের গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করছেন ‘আয়ুষ’ আর সালমান খানের চরিত্রের নাম সুরজিৎ সিং গিল। ধনঞ্জয়ের গ্যাংয়ের বিরুদ্ধে রুখে দাড়াবে সালমানের চরিত্রটি। সালমান- আয়ুষ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে নিকিতিন ধীর এবং হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মহিমা মাকওয়ানাকে।
চলতি বছরের ঈদে সালমানের সিনেমা ‘রাধে’ মুক্তি পেয়েছিল ডিজিটাল প্ল্যাটফর্মে। তবে এবার বড় পর্দাতেই ধরা দিতে চলেছেন বলিউডের ভাইজান।
সূত্র : সংবাদ প্রতিদিন
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত