ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ সরকার ফিরিয়ে আনবে সোনার বাংলা: অমিত শাহ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-৭-২০২৬ রাত ৮:৪১

রাজ্যে এই প্রথম ক্ষমতায় আসা বিজেপি পশ্চিমবঙ্গের রূপ বদলে দেবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহ বলেছেন, ‘বিজেপি ক্ষমতায় আসার পর এই বাংলায় শিল্পের খরা কাটিয়ে শিল্পের জোয়ার আনতে শুরু করেছে। শুধু আমুল (ভারতের সমবায়ভিত্তিক দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান) নয়, আরও বহু শিল্পপ্রতিষ্ঠান এবার এই বাংলায় আসছে। তাই আমরা ঘোষণা দিতে চাই, এই বাংলার ডবল ইঞ্জিন সরকার এবার এই বাংলাকে ফিরিয়ে দেবে সোনার বাংলার রূপ দিয়ে।’

ভারতের বৃহত্তম দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আমুলের সর্ববৃহৎ দই উৎপাদনকারী প্ল্যান্টের ভিত্তি স্থাপনের পর আজ রোববার কলকাতার নিউটাউনের কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত শাহ।

এক যুগ আগে দিল্লিতে ক্ষমতায় বসলেও পশ্চিমবঙ্গে এবারই প্রথম সরকার গঠন করেছে বিজেপি। গত এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে দলটির কাছে শোচনীয়ভাবে হারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দেড় দশক শাসনের আগে পশ্চিমবঙ্গে তিন দশকের বেশি সময় ক্ষমতায় ছিল বাম ফ্রন্ট।

আগের সরকারগুলোর সমালোচনা করে অমিত শাহ বলেন, বাম শাসনের ৩৪ বছর, তৃণমূল শাসনের ১৫ বছরে এই বাংলার শিল্প শেষ হয়ে গেছে। দুর্নীতিবাজ তৃণমূল কংগ্রেস বাংলাকে শেষ করে দিয়েছে। ব্রিটিশদের পর এই বাংলাকে শেষ করে দেয় তৃণমূল। যে বাংলা একসময় ভারতবর্ষকে পথ দেখাত, সেই বাংলায় এখন চলছে শিল্পের খরা।

অমিত শাহ দাবি করেন, এবার পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেওয়ায় বাংলার শিল্পের খরা কাটিয়ে শিল্পায়নের অগ্রযাত্রা শুরু হয়েছে।

অমিত শাহ আমুলের যে প্ল্যান্টটির ভিত্তি স্থাপন করেছেন, তা হবে হাওড়া জেলার সাকরাইলে ১৫ একর জমির ওপর। প্রতিদিন এই কারখানায় ১০ লাখ লিটার দই উৎপাদন হবে। এই কারখানা থেকে পরে আইসক্রিমসহ অন্যান্য দুগ্ধজাত পণ্য উৎপাদনের পরিকল্পনাও রয়েছে।

এই দুগ্ধ কারখানা পশ্চিমবঙ্গে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি গরুর খামারিদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়া নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

Parna / Parna

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশকেও কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭