ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

কাশ্মিরের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে দিল্লিতে শত শত মানুষের বিক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-৭-২০২৬ বিকাল ৫:৩৫
কাশ্মিরের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে দিল্লিতে শত শত মানুষের বিক্ষোভ

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে দেশটিতে রাজধানী নয়াদিল্লিতে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। সোমবার কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর নেতৃত্বে শত শত মানুষ দিল্লিতে ওই বিক্ষোভ করেছেন। এ সময় তারা কাশ্মিরের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, ওই অঞ্চলটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার সাত বছর পর পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শত শত মানুষ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, পুলিশ বিক্ষোভকারীদের কর্মসূচি পালনে বাধা দিয়েছে। পোস্টে বিক্ষোভকারীদের হাতে পোস্টার ও স্লোগান দেওয়ার ছবি এবং ভিডিও যুক্ত করে দিয়েছেন তিনি।

কাশ্মিরের এই মুখ্যমন্ত্রী লিখেছেন, ‌‌‘‘আমাদের পূর্ণ রাজ্যের মর্যাদা, আমাদের অধিকার, আমাদের মর্যাদা এবং আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া সব কিছু ফিরে পাওয়ার লড়াই কেবল শুরু।’’

২০১৯ সালের আগস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার জম্মু ও কাশ্মির রাজ্যের আংশিক স্বায়ত্তশাসন বাতিল করে। একই সঙ্গে রাজ্যের মর্যাদা প্রত্যাহার করে অঞ্চলটিকে কেন্দ্রশাসিত দুটি অঞ্চলে বিভক্ত করা হয়। একটি অংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মির ও হিন্দু সংখ্যাগরিষ্ঠ জম্মু এবং অন্যটি বৌদ্ধ অধ্যুষিত লাদাখ।

এরপর থেকে দেশটির সরকার বলে আসছে, ‘যথাযথ সময়ে’ হিমালয় লাগোয়া ওই অঞ্চলের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। তবে এর জন্য কোনও সময়সীমা নির্ধারণ করেনি মোদি সরকার।

ওমর আবদুল্লাহ ও তার দল জম্মু অ্যান্ড কাশ্মির ন্যাশনাল কনফারেন্স বলেছে, সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী যত দ্রুত সম্ভব পূর্ণ রাজ্যের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা উচিত।

মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা বলেছেন, আবদুল্লাহ সরকারের তথাকথিত প্রশাসনিক ব্যর্থতা থেকে নজর অন্যদিকে ঘোরাতেই এই বিক্ষোভের চেষ্টা করা হচ্ছে।

ভারত ও পাকিস্তান উভয় দেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মিরকে পুরোপুরি নিজেদের বলে দাবি করে। তবে উভয় দেশ এই কাশ্মিরের বিভক্ত দুই অংশ নিয়ন্ত্রণ করে। ভারত অধিকৃত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে পাকিস্তানকে অভিযুক্ত করে আসছে দিল্লি। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করছে।

Parna / Parna

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশকেও কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭