ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারীদের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-৭-২০২৬ বিকাল ৭:৩০

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি সামরিক সংঘাতের মাঝেই উত্তেজনা প্রশমনের লক্ষ্যে মধ্যস্থতাকারীদের কাছ থেকে কিছু প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছে ইরান। সোমবার (২০ জুলাই) এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্যস্থতাকারীদের পাঠানো প্রস্তাবগুলো বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। তবে কৌশলগত কারণে এখনই এর বিস্তারিত প্রকাশ করা হবে না। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী যেমন দৃঢ় জবাব দিচ্ছে, তেমনি কূটনৈতিক বিভাগও আলোচনার পথ উন্মুক্ত রাখতে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়া, ওমানের সাথে যৌথ সহযোগিতায় হরমুজ প্রণালিতে যেকোনো নিরাপত্তা হুমকি প্রতিরোধে ইরান দৃঢ়প্রতিজ্ঞ বলে তিনি উল্লেখ করেন।একই সংবাদ সম্মেলনে মার্কিন নাগরিক মুক্তির বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নাকচ করে দিয়েছেন ইরানি মুখপাত্র। গত সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন যে, ২০২৪ সালের ডিসেম্বরে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে অন্যায়ভাবে আটক এক মার্কিন নারীকে তেহরান মুক্তি দিয়েছে। ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে বাঘাই জানান, সংশ্লিষ্ট ব্যক্তিটি আদৌ কোনো বন্দি ছিলেন না এবং তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির কোনো অভিযোগও ছিল না। গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও, গত সপ্তাহে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে তাদের মধ্যকার সামরিক উত্তেজনা আবারও তীব্র রূপ নিয়েছে।

Parna / Parna

রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন

রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট

সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি

ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প

মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত

বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির

হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের