ইরান ভ্রমণে ভারতীয় নাগরিকদের বিশেষ সতর্কতা
ধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার কারণে নিজ দেশের নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে ভারত। সাম্প্রতিক পরিস্থিতির অবনতি হওয়ায় ভারতীয় নাগরিকদের আপাতত ইরান ভ্রমণ স্থগিত করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে, যারা বর্তমানে ইরানে আছেন, তাদের দ্রুত উপলব্ধ ফ্লাইটে সাময়িকভাবে ইরান ছাড়তে বলেছে তেহরানের ভারতীয় দূতাবাস।যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার (২০ জুলাই) টানা নবম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মাসখানেক আগের একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে এই উত্তেজনা শুরু হয়।এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের পর এই রুটে জাহাজ চলাচল নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে চলা এই দ্বন্দ্বের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং বিশ্ববাজারে মূল্যস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
Parna / Parna
রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন
রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট
সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি
ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প
মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান
অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত
বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির
হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি
ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প