ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সৌদির দুই জাহাজে মিসাইল ছুড়ল ইয়েমেনি বিদ্রোহীরা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-৭-২০২৬ দুপুর ১২:৩৬

লোহিত সাগরে সৌদি আরবের দুটি ট্যাংকার জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তারা বলেছে, ‘এনসেলিয়া’ এবং ‘লায়লা’ নামে দুটি ট্যাংকারে একই সঙ্গে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন দিয়ে হামলা হয়েছে।

এতে জাহাজ দুটিতে আগুন ধরে গেছে বলে দাবি করেছে এই বিদ্রোহী গোষ্ঠী।

হামলার পর হুতিরা জানিয়েছে, গত ১২ বছর ধরে সৌদি আরব ইয়েমেনের সাধারণ জনগণের ওপর অবরোধ আরোপ করে রেখেছে। এখন এর পাল্টা ব্যবস্থা হিসেবে সৌদি আরবের ওপরও নৌ-অবরোধ আরোপ করা হয়েছে।

হুতিরা দুটি জাহাজে হামলার দাবি জানালেও জাহাজ চলাচল বিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন সেন্টার জানিয়েছে, সৌদি উপকূল থেকে ১৩০ কিলোমিটার দূরে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে তারা জাহাজের ক্রুদের হতাহতের ব্যাপারে কোনো তথ্য দেয়নি।

চলতি সপ্তাহে হুতি বিদ্রোহীরা সৌদির ওপর নৌ-অবরোধ আরোপের ঘোষণা দেয়। তারা জানায়, লোহিত সাগর দিয়ে সৌদির কোনো জাহাজ চলতে দেওয়া হয়। সতর্কতা দিয়ে হুতিরা ওই সময় বলেছিল, লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল মান্দেব দিয়ে সৌদির কোনো জাহাজ প্রবেশ ও বের হওয়ার চেষ্টা করলেই হামলা চালানো হবে।

সূত্র: আলজাজিরা

এমএসএম / এমএসএম

রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন

রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট

সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি

ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প

মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত

বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির

হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের