মধুমতি ব্যাংক পিএলসি তাদের শাখা ব্যবস্থাপনার জন্য অভিজ্ঞ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অভিজ্ঞ প্রার্থীরা নির্ধারিত লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
মধুমতি ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ
পদের নাম ও পদায়ন
পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার (শাখা ব্যবস্থাপক)
কর্মসংস্থান: ফুল টাইম (অফিস)
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি।
অভিজ্ঞতা: কোনো খ্যাতনামা বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ৬ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্রাঞ্চ ম্যানেজার, ব্রাঞ্চ অপারেশনস বা ক্রেডিট অপারেশনসে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
বয়স: অন্তত ২৫ বছর।
অন্যান্য দক্ষতা: নেতৃত্বের গুণাবলি, ভালো বাচনভঙ্গি, যোগাযোগদক্ষতা এবং এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট পরিচালনায় দক্ষতা থাকতে হবে। ক্রেডিট–সম্পর্কিত পেশাগত কোর্স বা সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
(সদ্য পাস করা ফ্রেশার বা চাকরিতে বিরতি (Break of service) রয়েছে, এমন প্রার্থীদের আবেদন না করার জন্য বলা হয়েছে।)
প্রধান দায়িত্বসমূহ
ডিপোজিট, ঋণ, সিএমএসএমই (CMSME) ও কৃষি অর্থায়নের লক্ষ্যমাত্রা অর্জন করা।
শাখার সার্বিক পরিচালনা, গ্রাহকসেবা নিশ্চিত করা এবং বাংলাদেশ ব্যাংকের এএমএল/সিএফটি (AML/CFT) নির্দেশনাসহ ব্যাংকের নীতিমালা মেনে চলা।
গ্রামীণ এলাকায় ব্যবসার প্রসার, নতুন গ্রাহক সৃষ্টি এবং শ্রেণীকৃত ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া।
বেতন ও সুযোগ-সুবিধা
বেতন-ভাতা: ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।
আবেদনপ্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের মধুমতি ব্যাংকের নিজস্ব ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আগ্রহী প্রার্থীদের মধুমতি ব্যাংকের নিজস্ব ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে অনলাইনে আগামী ১১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
শান্তা / শান্তা
বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে চাকরি
বাংলাদেশ হোন্ডার নিয়োগ
আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েট পদে চাকরি
ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ
সিটি ব্যাংক ৬ জেলায় নিয়োগ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে স্নাতক পাসে নিয়োগ
মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগ
ইউনাইটেড ফাইন্যান্স অফিসার পদে নিয়োগ
বিকাশের নিয়োগ
প্রিমিয়ার ব্যাংকে নিয়োগ, ৪৫ বছরেও আবেদনের সুযোগ
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় নেবে ১৬ জন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১০০