থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা
দেশের কোথাও কোথাও আকাশ মেঘলা। কোথাও আবার তপ্ত রোদ। এ অবস্থায় জানা গেল দেশের বিভিন্ন জায়গায় সারাদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে।
রোববার রাতে আবহাওয়া অধিদপ্তরের এ তথ্য জানায়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গার ওপর দিয়ে ঝড়ো বা দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলের আকাশ এখন মেঘলা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় গরম বেশি অনুভূত হচ্ছে। বৃষ্টি হলে এই গুমোট ভাব কমে আসবে। আজ দুপুরের পর কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।
এদিকে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও বলা হয়, চলতি মাসে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি ধরনের বা তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্য এলাকায় দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।
প্রীতি / প্রীতি
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা