ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩
ইউক্রেনের রাজধানী কিয়েভের সীমান্তবর্তী অঞ্চলে রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় প্রশাসনের সূত্র দিয়ে খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
কিয়েভ আঞ্চলিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, কিয়েভের পাশেই অবস্থিত বোরিসপিল জেলার তিনটি স্থানে একযোগে রুশ হামলা রেকর্ড করা হয়েছে।
হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনা ঘটে। এদিকে বিমান হামলার সতর্কতা (এয়ার রেড সাইরেন) বাজানোর পরপরই মূল কিয়েভ শহরের ভেতরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, বিস্ফোরণের পর কিয়েভের দুটি জেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকটি শক্তিশালী বিকট শব্দে কেঁপে ওঠে কিয়েভের কেন্দ্রস্থল।
সামরিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার (এয়ার ডিফেন্স) তীব্র ঘাটতি রয়েছে। বিশেষ করে রাশিয়ার দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার মতো পর্যাপ্ত ব্যবস্থা ইউক্রেনের হাতে না থাকায় নিয়মিত ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে দেশটিকে।
Aminur / Aminur
রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন
রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট
সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি
ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প
মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান
অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত
বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির
হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি
ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প