ইউনেসকোর ঢাকা অফিসে সামাজিক ও মানববিজ্ঞান ইউনিটে তিন মাসের জন্য পূর্ণকালীন স্বেচ্ছাসেবক নেওয়া হবে। এ কাজের জন্য কোনো পারিশ্রমিক দেওয়া হবে না। স্নাতক সম্পন্নকারী এবং শেষ বর্ষের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৩ আগস্ট ২০২৬।
ইউনেসকোর ঢাকা অফিসে নিয়োগ
চাকরির বিবরণ
পদের নাম: স্বেচ্ছাসেবক
প্রতিষ্ঠান: ইউনেসকো
কাজের ধরন
নির্বাচিত স্বেচ্ছাসেবক সামাজিক ও মানববিজ্ঞান–সংক্রান্ত কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়নে প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা দেবেন। সভার সময়সূচি নির্ধারণ, এজেন্ডা ও কার্যবিবরণী তৈরি, পরবর্তী করণীয় অনুসরণ, ভ্রমণ ও অনুষ্ঠান ব্যবস্থাপনা এবং বিভিন্ন নথি সংরক্ষণ করতে হবে
শিক্ষাগত যোগ্যতা
সামাজিক বিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, আন্তর্জাতিক সম্পর্ক অথবা সংশ্লিষ্ট বিষয়ে সদ্য স্নাতক সম্পন্নকারী অথবা শেষ বর্ষের শিক্ষার্থী হতে হবে।
কী শেখার সুযোগ থাকছে
ইউনেসকোর সামাজিক ও মানববিজ্ঞানবিষয়ক কর্মসূচি বাস্তবায়নে বাস্তব অভিজ্ঞতার পাশাপাশি প্রকল্প সমন্বয়, পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরির দক্ষতা অর্জনের সুযোগ থাকছে।
এ ছাড়া নীতি গবেষণা, অংশীজনদের সঙ্গে যোগাযোগ, যুব অংশগ্রহণ, কনসেপ্ট নোট ও প্রকল্প প্রস্তাবনা তৈরি, অনুষ্ঠান ব্যবস্থাপনা এবং জাতিসংঘ ব্যবস্থায় পেশাগত যোগাযোগের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন স্বেচ্ছাসেবক।
আবেদনের নিয়ম
recruitment.dhaka@unesco.org ই–মেইলে সিভি ও কভার লেটার প্রেরণ করতে হবে।
শান্তা / শান্তা
বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে চাকরি
বাংলাদেশ হোন্ডার নিয়োগ
আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েট পদে চাকরি
ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ
সিটি ব্যাংক ৬ জেলায় নিয়োগ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে স্নাতক পাসে নিয়োগ
মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগ
ইউনাইটেড ফাইন্যান্স অফিসার পদে নিয়োগ
বিকাশের নিয়োগ
প্রিমিয়ার ব্যাংকে নিয়োগ, ৪৫ বছরেও আবেদনের সুযোগ
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় নেবে ১৬ জন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১০০