আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি
আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। শুক্রবার (১৪ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তাদের ঢাকা ও দিল্লির সূত্র নিশ্চিত করেছে আগামী সপ্তাহের শেষ দিকে তারেক রহমান ভারত সফর করতে পারেন।
তার এ সফরটি দু’দিনের হবে উল্লেখ করে এনডিটিভি বলেছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুই দেশেই তারেক রহমানের সফর নিয়ে কাজ চলছে। যদি শেষ পর্যন্ত তিনি ভারতে যান তাহলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম নয়াদিল্লি সফর হবে। একই সঙ্গে সফরটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মূহূর্ত হিসেবে প্রমাণিত হবে।
এনডিটিভি জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী যদি তারেক রহমান ও নরেন্দ্র মোদির বৈঠক হয় তাহলে তারা বাণিজ্য, দুই দেশের সংযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলবেন।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তারেক রহমানের দুইদিনের সফরটি একটি ‘দ্বিপাক্ষিক আলোচনা’ হিসেবে পরিকল্পনা করা হচ্ছে। যদিও সফরের বিস্তারিত নিয়ে এখনো কাজ চলছে।
গত ফেব্রুয়ারির নির্বাচনের পর ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানায়। এছাড়া আগামী সেপ্টেম্বরে ব্রিকস সম্মেলনে যোগ দিতেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গত সপ্তাহে জানিয়েছিলেন, ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বদলে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
সূত্র: এনডিটিভি
এমএসএম / এমএসএম
আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি
ইরানের বিরুদ্ধে ‘অভূতপূর্ব’ পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
ইসরায়েলি কারাগারে আটক ৪৭৬৯ ফিলিস্তিনি
কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০
হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪, লুটপাটের আশঙ্কায় কারফিউ জারি
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
গৌতম আদানির ফৌজদারি মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ
মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল
হরমুজ প্রণালি এখন ‘শতভাগ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১১১, নিখোঁজ শত শত
প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ