মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতার ঝুলন্ত লাশ মিলল দলীয় কার্যালয়ে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার রামপুরহাটে নিজ বাড়ির সংলগ্ন তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে রাজ্য বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার ও সাবেক মন্ত্রী আশিষ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার সকালে রামপুরহাটের হাটতলা পাড়া এলাকার ওই কার্যালয় থেকে তাঁর দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনাটিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আশিষ বন্দ্যোপাধ্যায় বীরভূমের রামপুরহাট আসন থেকে টানা পাঁচবারের নির্বাচিত বিধায়ক (এমএলএ) ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই তিনি বিভিন্ন সময়ে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ শিক্ষা ও কৃষি মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। পরবর্তীতে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তবে চলতি বছরের রাজ্য বিধানসভা নির্বাচনে রামপুরহাট কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী ধ্রুব সাহার কাছে তিনি পরাজিত হন।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রামপুরহাটের হাটতলা পাড়ায় আশিষ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও দলীয় কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা ও দলীয় সমর্থক জড়ো হতে শুরু করেন।
উল্লেখ্য, গত জুন মাসে আশিষ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা কোর কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তবে সে সময় তিনি জানিয়েছিলেন যে, দলের একজন সাধারণ সদস্য হিসেবে তিনি থেকে যাবেন।
সাম্প্রতিক নির্বাচনে বীরভূম জেলায় বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন লক্ষ্য করা গেছে। জেলার মোট ১১টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি ৬ টিতে জয়লাভ করেছে। যার বিপরীতে ২০২১ সালের নির্বাচনে তৃণমূল ১০টি আসনে জয়ী হয়েছিল এবং বিজেপি মাত্র একটি আসন পেয়েছিল।
টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর সাম্প্রতিক নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন চলছে। দলটির একাধিক প্রাক্তন বিধায়ক ও প্রভাবশালী নেতা বর্তমানে নানা দুর্নীতির তদন্তের মুখোমুখি হয়েছেন এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
Aminur / Aminur
রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন
রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট
সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি
ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প
মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান
অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত
বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির
হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি
ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প