বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
শনিবার (১৫ আগস্ট) ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ শুভেচ্ছা ওঅভিনন্দন জানানো হয়।এই সময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মোঃ আবুল কেনান, সিনিয়র সহ-সভাপতি, ড্যাব। ডাঃ মোঃ মেহেদী হাসান, কোষাধ্যক্ষ, ড্যাব। অধ্যাপক ডাঃ একেএম খালেকুজ্জামান দিপু, সিনিয়র যুগ্ম-মহাসচিব, ড্যাব। বিষয়টি নিয়ে একই দিনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য মনোনীত হওয়ার খবরও প্রকাশিত হয়েছে।
বিবৃতিতে ড্যাব নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী উল্লিখিত চারজন বিশিষ্ট নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।ড্যাব নেতৃত্ব আরও বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা, গণতান্ত্রিক আন্দোলনে সাহসী ভূমিকা এবং জাতীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ এই গুরুত্বপূর্ণ মনোনয়ন প্রদান করা হয়েছে। তারা উল্লেখ করেন, মনোনীত নেতৃবৃন্দ দলের বিভিন্ন কঠিন সময়ে ধৈর্য, দূরদর্শিতা ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন, যা আজ তাদের এই মর্যাদাপূর্ণ দায়িত্বে উন্নীত হওয়ার পথ সুগম করেছে।
বিবৃতিতে বলা হয়, এই মনোনয়ন কেবল ব্যক্তিগত স্বীকৃতি নয়; বরং এটি সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের প্রতি একটি যথার্থ সম্মাননা। নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব জাতীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ড্যাব নেতৃবৃন্দ।ড্যাব নেতৃত্ব আরও বলেন, রাজপথের সাবেক ছাত্রদল নেতৃবৃন্দকে মূল্যায়ন করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানানো হচ্ছে। একইসঙ্গে তারা নবমনোনীত চার নেতার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, জাতির কল্যাণে নবমনোনীত নেতৃবৃন্দ তাদের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বের মাধ্যমে আরও ফলপ্রসূ ও কার্যকর ভূমিকা পালন করবেন। বিবৃতিতে অভিনন্দন জ্ঞাপন করেন ড্যাবের দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. এরফান আহমেদ সোহেল।
এমএসএম / এমএসএম
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'
পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান
বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত