ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বিএনপির ক্ষমতায় যাওয়ার রঙিন খোয়াব অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১০-২০২১ দুপুর ২:২১

ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার বিএনপির যে রঙিন খোয়াব, তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১৫ অক্টোবর) সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখার কোনো কারণ নেই। কারণ তারা গত একযুগ ধরে নির্বাচন ও রাজপথে এমন কোনো সক্ষমতা দেখাতে পারেনি যে আওয়ামী লীগ দুঃস্বপ্ন দেখবে।

ক্ষমতা দেওয়ার মালিক সর্বশক্তিমান আল্লাহ এবং এদেশের জনগণ, কাজেই দুঃস্বপ্ন বিএনপিই দেখছে।

‘আওয়ামী লীগ প্রতিমুহূর্তে দুঃস্বপ্ন দেখছে- এই বুঝি বিএনপি এলো, আওয়ামী লীগের ক্ষমতা গেলো’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতা দেওয়ার মালিক সর্বশক্তিমান আল্লাহ এবং এদেশের জনগণ, কাজেই দুঃস্বপ্ন বিএনপিই দেখছে।

তিনি বলেন, বিএনপির শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য প্রতিটি রাত ছিল দুঃস্বপ্নের। শুধু তাই নয়, সনাতন ধর্মাবলম্বীদের জন্যও প্রতিটি রাত ছিলো দুঃস্বপ্নের, এই বুঝি মন্দিরে, বাড়ি-ঘরে হামলা হলো! বিএনপি আবারও তাদের সেই পুরনো রূপে ফিরে আসছে। তারা নতুন করে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে এবং সহযোগিতা করছে।

ওবায়দুল কাদের বলেন, যারা হাওয়া ভবন নামের খাওয়া ভবন তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, মেগা প্রকল্প দেখলে তাদের মনোযন্ত্রণা হওয়াই স্বাভাবিক। বিএনপি নিজেদের শাসনামলে দেশে একটি মেগা প্রকল্প করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি। কিন্তু তারাই আজ মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে।

প্রেসক্লাবে সভা-সমাবেশ আয়োজনের বিষয়ে বিএনপি মহাসচিবের স্বভাব সুলভভাবে সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টা করছে বলে দাবি করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, জাতীয় প্রেসক্লাবের একটি ব্যবস্থাপনা কমিটি রয়েছে। তারা নীতিমালা অনুযায়ী হলরুম ভাড়া দেন। এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। অথচ বিএনপি নেতারা সেখানেও সরকারের ওপর দোষ চাপাচ্ছেন। আসলে বিএনপি নেতারা অন্ধ বলেই সবকিছুতেই অন্ধকার দেখতে পান।

ওবায়দুল কাদের বলেন, দোষারোপের রাজনীতির দুষ্টচক্রে বিএনপি আবর্তিত হচ্ছে। এ থেকে তারা বের হতে পারছে না।

এমএসএম / এমএসএম

কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না: রিজভী

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন